শরৎকাল
আরিয়ান আহমেদ
আমার দেশে শরৎকালে
সাদা কাশ ফোটে;
একমুঠো আকাশ এথায়
হাত বাড়ালেই জোটে।
প্রজাপতির রঙিন পাখায়
স্বপ্ন বেড়ায় উড়ে
সুখ পাখিরা আসে
এথায় তেপান্তর ঘুরে।
কৃষ্ণচূড়ার গন্ধ এথায়
সারা বাতাস জুড়ে;
ফুলপরীরা ইচ্ছে পাঠায়
নীল খামেতে মুড়ে।
যখন মেঘের মলাট নিয়ে
মেঘ এথায় আসে,
ক্ষণিক বাদে সূর্যি মামা
প্রাণটি খুলে হাসে।
নীল অতিথি পাখির ঝাঁক
রঙিন আকাশ ঘুরে,
বছর শেষে আসবে আবার
শরৎকালে ফিরে।
কবিতা | ১১-০৯-১৩
--------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Sharatkaal
Ariaan Ahmed
Autumn in my country
White catkin burst;
Here is the only sky
When the arm is raised.
Butterfly in colorful fins
Dream fly
Happiness comes to the birds
Here is where the turn.
Here is the smell of black and white
Across the air;
Flowers send wishes
Folded in blue envelope.
When taking the cloud
Where the clouds come from,
Except for a moment, the sun is
The soul smiles openly.
Swarm of blue guest birds
The colorful sky revolves,
Will come again at the end of the year
Back in the autumn
Poem | 11-09-13


0 মন্তব্যসমূহ