Author Introduction 'Manik Bandopadhyay'
Manik Bandopadhyay

লেখক পরিচিতি 'মানিক বন্দ্যোপাধ্যায়'

মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯ মে সাঁওতাল পরগণার দুমকায় জন্মগ্রহন করেন। তাঁর পিতৃপুরুষের বসতি ছিল বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে।
"দিবারাত্রির কাব্য", "পদ্মানদীর মাঝি", "পুতুলনাচের ইতিকথা", প্রভৃতি উপন্যাস এবং "প্রাগৈতিহাসিক", "সরীসৃপ", "সমুদ্রের স্বাদ", "টিকটিকি", "হলুদ পোড়া", "হারানের নাতজামাই" প্রভৃতি ছোটগল্পের জন্য বিখ্যাত ঝয়ে আছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মানুষের মন বিশ্লেষণের দিকেই ছিল তাঁর ঝোক।

তিনি শ্রমিক-কৃষকের কল্যাণের কথাও ভেবেছেন শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন গল্প-উপন্যাসে। তিনি "মাঝির ছেলে" নামে একটি কিশোর-উপন্যাস রচনা করেন।

 তাঁর কিশোর-উপযোগী গল্পের সংখ্যা ২৭। এর মধ্যে "কোথায় গেল?", "জব্দ করার প্রতিযোগিতা", "তিনটি সাহসী ভীরুর গল্প", "ভয় দেখানোর গল্প", "সনাতনী", "দাড়ির গল্প", "সূর্যবাবুর ভিটামিন সমস্যা" প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। 
১৯৫৬ সালের ৩ ডিসেম্বর তিনি কলাকাতায় মারা যান।


-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate

Author Introduction 'Manik Bandopadhyay'

Manik Bandyopadhyay was born on 19 May 1908 in Dumka, Santal Pargana. His ancestral settlement was in Bikrampur area of ​​Bangladesh.
He is famous for his novels such as "Dibaratrir Kabya", "Padmanadir Majhi", "Putul Nacher Itikatha", and short stories such as "Pragoitihasik", "Sarisrip", "Samdrer Saad", "Tiktiki", "Halud Pora", .
He was a science student. His inclination was towards analyzing the human mind.

He also thought of the welfare of the workers and peasants and sang the victory of their liberation from exploitation in the story-novel.

He wrote a teenage novel called "Majhir Chele". The number of his teen-friendly stories is 27. Notable among these are "Kothay Gelo?", "Jobdo Korar Protijogita", "Tinti Sahasi Bhirur Golpo", "Bhoy Dekhanor Golpo", "Sanatani", "Daarir Golpo", "Surjobabur Vitamin Samassha", etc. His constant companion was poverty.
He died on 3 December 1956 in Calcutta.