![]() |
| Shamsuzzaman Khan |
শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ শে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাহমুদুর খান এবং মায়ের নাম শামসুন্নাহার খানম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেলে ১৯৬২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং বাংলা একাডেমীর পরিচালক, শিল্পকলা একাডেমীড় মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। তিনি ২০০৯ সালের মে মাসে বাংলা একাডেমীর মহাপরিচালক পদে যোগদান করেন। শামসুজ্জামান খান লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।
শামসুজ্জামান খান তাঁর বিপুল কর্মজগতের স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক পুরষ্কার, কালশাহ পুরষ্কার, দীনেশচন্দ্র সেন, ফোকলোর পুরষ্কার, আবদুর রব চৌধুরী স্মৃতি গবেষনা পুরষ্কার, দেওয়ান মোর্তজা পুরষ্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরষ্কার, বাংলা একাডেমী পুরষ্কার ও একুশে পদক লাভ করেন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Author Introduction 'Shamsuzzaman Khan'
Shamsuzzaman Khan was born on 29 December 1940 in Charigram of Singair police station in Manikganj district. His father's name was Mahmudur Khan and his mother's name was Shamsunnahar Khanam. He obtained his bachelor's (honors) degree from Dhaka University in 1962 and his master's degree in 1963.
In his professional life he taught at various colleges and universities and was the director of the Bangla Academy, the director general of the Shilpakala Academy and the director general of the National Museum. He joined the Bangla Academy in May 2009 as the Director General. Shamsuzzaman Khan has gained a reputation at home and abroad as a writer, researcher and folklorist.
Shamsuzzaman Khan has won Agrani Bank Award, Kalshah Award, Dinesh Chandra Sen, Folklore Award, Abdur Rob Chowdhury Memorial Research Award, Dewan Mortaza Award, Shaheed Suhrawardy National Research Award, Bangla Academy Award and Ekushey Padak in recognition of his vast work.


0 মন্তব্যসমূহ