Latest

8/recent/ticker-posts

Header Ads Widget

Basona - Ariaan Ahmed

Basona - Ariaan Ahmed


বাসনা
আরিয়ান আহমেদ

ইচ্ছে করে থাকি চিরদিন
মাগো! তোমার তরে;
ভুলোনা মা রেখো আমায়
তোমারই অন্তরে।

যখন মাগো চলে যাবো
তোমায় আমি ছেড়ে
ইচ্ছে হলেও আসতে কি মা;
পারবো না আর ফিরে?

যদি পারতাম থাকতাম মা
তোমার আঁচল ধরে
রেখে যেতাম আমার গল্প
তোমার চরণ জুড়ে।

তবে কি মা তোমার সাথে
এই খানিক ক্ষণের দেখা?
তারপর কি মা আমি আবার
হয়েই যাব একা?

না! না! না!
সুযোগ পেলেই আসবো ছুটে
শিশির কণা হয়ে
প্রখর রোদে ছায়া বিলাবো 
মেঘের সাথে বয়ে।
সন্ধ্যা হলে মিশে যাবো আমি
অন্ধকারের ঘরে
দেখো! মা আমি মিশে থাকবো
তোমারই অন্তরে।

কবিতা | ১৪-১০-১২

-----------------------------------------------------------------------------------------------------------------------------

English Translate
Basona
Ariaan Ahmed

I want to be forever
Mother! To you
Don't forget me mother
keep me In your heart

When mother i'll
I leave you
Mother to come even if she wants to;
Can't go back?

If I could, I would stay
Hold your heels
I would leave my story
Jude in your heart.

But mother is with you
See you in a moment?
Then what mom am I again
Will I be alone?

No! No! No!
I will run whenever I get a chance
Become dew particles
I will cast a shadow in the bright sun
Flowing with the clouds.
I will join in the evening
In the dark room
Look! Mom, I'll stay together
In your heart

Poetry | 14-10-12

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ