আরিয়ান আহমেদ
নদীর ওপার অন্য মানুষ অন্য তাদের জীবন
স্বপ্ন দেখছি যেমন আমি স্বপ্ন বুনছে ঐ মন।
চলো আজ দুজনে মিলে বাঁধি নতুন জীবন
চলো আজ দুজনে মিলে লিখি নতুন কাহন।।
তালহারা এই নদীটাই বারে বারে ডাকে
সবুজ ঐ জমিন তবু গগণ চেয়ে থাকে।
চলো আজ বিবাগী দুজন বাঁধি নতুন জীবন
চলো আজ ফেরারি মনে লিখি নতুন কাহন।
ছুটে চলা স্রোতের বুকে লিখে যাওয়া নাম
স্বপ্ন আমার আকাশ ছোঁয়া ছুটে অবিরাম
চলো আজ একান্তে দুজন খুঁজি নতুন জীবন
চলো আজ এক ভিন্ন গল্পে লিখি নতুন কাহন।।
কথা | ০৯-১১-১৮
-----------------------------------------------------------------------------------------------------------------------------
English Translate
Kahon
Ariaan Ahmed
Other people across the river have their lives different
I am dreaming as if I am weaving a dream.
Let's tie a new life together today
Let's write a new priest together today.
This river, which has lost its rhythm, calls again and again
The green texture still wants the sky.
Let's tie a new life today
Let's write a new priest in Ferrari today.
The name written on the chest of the rushing current
Dreams touch my sky endlessly
Let's find two new lives today alone
Let's write a new story today in a different story.
Lyrics | 09-11-18


0 মন্তব্যসমূহ