![]() |
| Kazi Nazrul Islam |
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ১৫ই মে বর্ধ্মান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি দশম শ্রেণির থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। তিনি কলকাতা ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক "বিজলী"পত্রিকায় তার "বিদ্রোহী" কবিতাটি প্রকাশিত হলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পরে। তাঁর কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ পেয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এ জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাঁর রচনাবলি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কবিতা, সংগীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প-সাহিত্যের সকল শাখায় তাঁর প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। বাংলায় তিনি ইসলামি গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি-ফারসি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তাঁর সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "অগ্নিবীনা", "বিষের বাঁশী", "সাম্যবাদী", "সর্বহারা", "সিন্ধু-হিন্দোল", "চক্রবাক", "রিক্তের বেদন" ইত্যাদি। কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
Author introduction 'Kazi Nazrul Islam'
Kazi Nazrul Islam was born on 15 May 1899 in the village of Churulia in Asansol subdivision of Burdwan district. When the First World War broke out when he was in 10th class, he left school and joined the Bengali platoon. When the war ended, the Bengali platoon was disbanded in 1919. He returned to Calcutta and devoted himself to the study of literature.
At that time, when his poem "Rebel" was published in the weekly "Bijli", his fame spread around. His poetry expresses rebellion against subjugation and injustice. He strongly protested against injustice and exploitation. For this he is called a rebellious poet. His writings are a shining example of non-communal consciousness. His talents in all branches of poetry, music, novels, plays, essays and fiction are well known. In Bengal, he has been praised for writing Islamic songs and ghazals. He has mastered the use of Arabic-Persian words. It is unfortunate that at the age of only forty-three he contracted a serious illness and his literary pursuits were interrupted.
After the independence of Bangladesh, the poet was brought to Dhaka in 1972 and given the citizenship of Bangladesh. He is the national poet of Bangladesh. His famous books include "Agnibina", "Bisher Bashi", "Samyavadi", "Sarvahara", "Sindhu-Hindol", "Chakrabak", "Rikter Bedan" etc. Poet Kazi Nazrul Islam died on 29 August 1976 in Dhaka.


0 মন্তব্যসমূহ